বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
চীনে তৈরি আইফোন রপ্তানি ৭২% কমিয়েছে যুক্তরাষ্ট্র
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে চীনে তৈরি আইফোনের রপ্তানি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে চীনে উৎপাদিত আইফোন রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ৭০ কোটি মার্কিন ডলারে। এটি ২০১১ সালের জুন মাসের পর সর্বনিম্ন রপ্তানির রেকর্ড।
চীনের গুয়াংডং ও হেনান প্রদেশে অবস্থিত আইফোন উৎপাদনের প্রধান কারখানাগুলোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রপ্তানি হ্রাসের কারণে এসব কারখানায় কর্মরত বহু শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। এতে চীনের শিল্পখাতের প্রবৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন সরকার চীনা পণ্যে উচ্চ শুল্ক আরোপ করায় এবং সরবরাহ ব্যবস্থায় পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এসব কারণেই প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলো এখন চীনের বাইরে বিকল্প উৎপাদন ঘাঁটি খুঁজে নিচ্ছে। এর ফলে দীর্ঘমেয়াদে চীনের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস