বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি
মোবাইলের ডায়াল প্যাড হঠাৎ বদলে গেছে? আগের মতো করবেন যেভাবে
সাম্প্রতিক সময়ে অনেক স্মার্টফোন ব্যবহারকারী হঠাৎ করেই তাদের ফোনের ডায়াল প্যাডে অস্বাভাবিক পরিবর্তন দেখে বিস্মিত হয়েছেন। পরিচিত ইন্টারফেস বদলে গিয়ে এসেছে এক নতুন ডিজাইন। অনেকে একে বিভ্রান্তিকর বা বিরক্তিকরও মনে করছেন।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন—এটি কোনো ত্রুটি নয়, বরং গুগলের নতুন ডিজাইন আপডেটের অংশ।
কী পরিবর্তন এসেছে?
গুগল তাদের ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ নামের নতুন ডিজাইন নীতিমালার আওতায় ফোন, কনটাক্টস এবং মেসেজেস অ্যাপে আধুনিক রঙ, মসৃণ অ্যানিমেশন, বড় বাটন এবং আরও বেশি পার্সোনালাইজেশন সুবিধা যুক্ত করেছে। এতে করে ইউজার ইন্টারফেস হয়েছে আরও রঙিন, স্মার্ট এবং প্রাণবন্ত।
যাদের ফোনে গুগল অ্যাপের অটো-আপডেট চালু রয়েছে অথবা নতুন মডেলের অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন, তারাই প্রথম এই পরিবর্তনটি দেখতে পাচ্ছেন।
আগের ডিজাইন ফিরে পেতে যা করবেন-
যদি আপনি পুরোনো চেনা ডায়াল প্যাডে ফিরে যেতে চান, তাহলে নিচের কয়েকটি উপায় চেষ্টা করতে পারেন:
? অ্যাপের আপডেট আনইনস্টল করুন: Google Phone অ্যাপের সর্বশেষ আপডেটটি আনইনস্টল করলে পুরোনো ইন্টারফেস ফিরে আসতে পারে।
? অ্যাপের ক্যাশ ও ডেটা ক্লিয়ার করুন: Settings → Apps → Phone → Storage → Clear Cache & Clear Data
এই ধাপে গিয়ে অ্যাপের অস্থায়ী তথ্য মুছে ফেললে মাঝে মাঝে পূর্বের লুক ফিরে আসে।
? ফোন রিস্টার্ট করুন: অনেক সময় আপডেটজনিত সাময়িক পরিবর্তন রিস্টার্টের মাধ্যমে ঠিক হয়ে যায়।
? সিস্টেম আপডেট নিয়ন্ত্রণ করুন: যারা অটো-সিস্টেম আপডেট পছন্দ করেন না, তারা সেটিংস থেকে আপডেট নিয়ন্ত্রণ করতে পারেন।
? বিকল্প ডায়ালার অ্যাপ ব্যবহার করুন: Google Play Store-এ ক্লাসিক লুকসম্পন্ন বহু থার্ড-পার্টি ডায়ালার অ্যাপ পাওয়া যায়—যেমন: True Phone Dialer, Simple Dialer ইত্যাদি।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ডিজাইন মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সাবলীল ও দৃষ্টিনন্দন করতে চালু করা হয়েছে। যদিও প্রথম দিকে কিছুটা অভ্যস্ত হতে সময় লাগবে, তবে এটি ভবিষ্যতে অধিকাংশ ব্যবহারকারীর কাছে প্রিয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।