বিজ্ঞান-তথ্যপ্রযুক্তি

ইফতারে কোন মসজিদে গেলে বিরিয়ানি মিলবে, তা খুঁজে দেবে অ্যাপ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

ইফতারে কোন মসজিদে গেলে বিরিয়ানি মিলবে, তা খুঁজে দেবে অ্যাপ
মসজিদে বিরিয়ানি খোঁজার অ্যাপ

রোজার মাসে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি দেওয়া হবে—এ তথ্য এখন জানা যাবে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

‘বিরিয়ানি দিবে’ নামে অ্যাপটিতে রিয়েল-টাইম আপডেটের মাধ্যমে দেখা যাচ্ছে কোন মসজিদে ইফতারে কী পরিবেশন করা হচ্ছে। ব্যবহারকারীরা আগে থেকেই তথ্য পেয়ে পরিকল্পনা করতে পারছেন কোথায় ইফতার করবেন।

অ্যাপটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

প্রতি বছর রমজান এলে মসজিদে ইফতারের বিরিয়ানি বা তেহারি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও আগ্রহ দেখা যায়। সেই প্রবণতাকে কেন্দ্র করেই এই ব্যতিক্রমী অ্যাপ তৈরির ভাবনা আসে বলে জানা গেছে।

অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটে ব্যবহারকারীরা লাইভ লোকেশন যুক্ত করতে পারেন। ফলে যে কেউ তথ্য শেয়ার করলে অন্যরাও জানতে পারবেন নির্দিষ্ট দিনে কোন এলাকায় কোন মসজিদে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে।

উদ্ভাবনী এই উদ্যোগ প্রযুক্তি-সচেতন তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা মজার মন্তব্য।

বিরিয়ানি দিবে অ্যাপটি পেতে এখানে ক্লিক করুন...