শিল্প-সংস্কৃতি

শিল্পকলা একাডেমির সব আয়োজন স্থগিত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম

শিল্পকলা একাডেমির সব আয়োজন স্থগিত
ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ প্রেক্ষাপটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আওতাধীন সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

শুক্রবার থেকে কার্যকর এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। রাষ্ট্রীয় শোক পালন এবং অনিবার্য কারণের কথা বিবেচনায় নিয়েই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (প্রশাসন) পূর্ণলাক্ষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।