ক্যাম্পাস

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বর্ষা বিদায় উপলক্ষে “আষাঢ়ের আলাপন”


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বর্ষা বিদায় উপলক্ষে “আষাঢ়ের আলাপন”
ছবি: ঢাকাপ্রকাশ

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক ফোরাম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম ৯ আগস্ট ২০২৫ তারিখে বর্ষা বিদায় উপলক্ষে “আষাঢ়ের আলাপন” শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফোরামের কনভেনর শারমিন সিদ্দিকী সোমা। “বাংলা সাহিত্যে বর্ষা” বিষয়ে মূল বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও ফোরামের উপদেষ্টা জাকিয়া নূর মতিন। এছাড়া উপস্থিত ছিলেন ফোরামের আরেক উপদেষ্টা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষক মোকাররম হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কাব্যনাট্য প্রযোজনা “আষাঢ়ের আক্ষেপ”। এ সময় লেখালেখি বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় ফোরামের পুরোনো সদস্যরা।