ক্যাম্পাস
ঢাবির জগন্নাথ হল ও টিএসসি এলাকায় তিন ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসির পাশে মেট্রোরেল স্টেশন সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ককটেল বিস্ফোরণের সময় ওই এলাকা দিয়ে কোনো গাড়ি চলাচল করছিল না। এ ঘটনায় ধারণা করা হচ্ছে, কেউ জগন্নাথ হলের ওপর থেকে ককটেল ছুড়ে থাকতে পারে।
এ ছাড়া টিএসসির পাশে মেট্রোরেল স্টেশন সংলগ্ন সড়কে বিস্ফোরিত ককটেলটি মোটরসাইকেলে করে এসে কেউ ছুড়ে দিয়ে চলে গেছে বলে জানান নিরাপত্তা কর্মকর্তা।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন