রাজধানী
ঢাকায় বাড়ল শীত, তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রির ঘরে
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় শীত আরও গভীর হয়ে উঠেছে। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
দিনের তাপমাত্রা বিশেষভাবে পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
রাজধানী নিয়ে আরও পড়ুন