রাজধানী

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

উত্তরায় কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে এই আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতির অবনতি হলে পরে আরও দুটি ইউনিট যোগ করা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ইউনিটগুলো সম্মিলিতভাবে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না— সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।