রাজধানী

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, পরদিন থেকে চলবে স্বাভাবিক সূচিতে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, পরদিন থেকে চলবে স্বাভাবিক সূচিতে
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীতে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, ঈদের পরদিন থেকে মেট্রোরেল পুনরায় চালু হবে এবং পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে চলাচল করবে। ফলে ঈদের ছুটির পর যাতায়াতে যাত্রীদের কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।