রাজধানী
রাজধানীতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, লঞ্চ থেকে ২ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুই নেতাকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটকরা হলেন তজুমুদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরণ।
ডিবি জানায়, শুক্রবার সকালে তাদের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তথ্যের ভিত্তিতে রাতে পুরান ঢাকার সদরঘাট থেকে ভোলাগামী ইলিশা লঞ্চে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজধানী নিয়ে আরও পড়ুন