রাজধানী

আশুরা উপলক্ষে রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

আশুরা উপলক্ষে রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগ।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক রাত সাড়ে ১০টা পর্যন্ত লালবাগ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে।

মিছিলটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ। এ সময় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবারের (২৪ জুন) মিছিলের রুট: হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট → হোসেনি দালান মোড় → বকশী বাজার মোড় → বকশি বাজার (কল পাড়) মোড় → নল উমেশ দত্ত রোড → কারা সদর দপ্তরের নতুন রাস্তা → চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড় → চক বাজার মডেল থানা মোড় → চক-সার্কুলার রোড → চক বাজার শাহী মসজিদ → নূরাণী কোল্ড ড্রিংক্স → বেগম বাজার রোড → নাজিমুদ্দিন রোড → চানখাঁরপুল/নিমতলী ক্রসিং → হোসেনি দালান রোড হয়ে পুনরায় ইমামবাড়ায় ফেরা।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত একই এলাকায় কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

বৃহস্পতিবারের (২৫ জুন) রুট:
হোসেনি দালান ইমামবাড়া → চানখাঁরপুল/নিমতলী ক্রসিং → নাজিমুদ্দিন রোড → জেল রোড → হাজী সেলিম টাওয়ার রোড → চক-সার্কুলার রোড → চক বাজার মডেল থানা মোড় → চক বাজার → থানার সামনে শাহী মসজিদ মোড় → কারা সদর দপ্তরের নতুন রাস্তা → উমেশ দত্ত রোড → বকশি বাজার (কল পাড়) মোড় → বকশি বাজার লেন → হোসেনি দালান রোড হয়ে ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাজিয়া মিছিল উপলক্ষে আরও কিছু সড়কে যান চলাচল বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে।

শুক্রবারের (২৬ জুন) রুট:
হোসেনি দালান ইমামবাড়া → হোসেনি দালান রোড → বকশি বাজার লেন → আলিয়া মাদ্রাসা মোড় → বকশি বাজার (কল পাড়) মোড় → উমেশ দত্ত রোড → উর্দু রোড মোড় → হরনাথ ঘোষ রোড → লালবাগ চৌরাস্তা → গোর-এ-শহীদ মাজার মোড় → এতিমখানা মোড় → আজিমপুর চৌরাস্তা → ইডেন কলেজ → নিউমার্কেট মোড় → মিরপুর রোড → ঢাকা কলেজ → সাইন্সল্যাব মোড় → ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোড → বিজিবি ৪ নম্বর গেট → সাত মসজিদ রোড → ঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

এই সময় নগরবাসী ও চালকদের ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।