রাজধানী

হাজারীবাগে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ২ ইউনিট


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

হাজারীবাগে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ২ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা খাতুন। তিনি জানান, বিকেল ৩টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর কামরাঙ্গীরচর ফায়ার স্টেশন থেকে বিকেল ৩টা ৩৫ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।