রাজধানী
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর পল্লবী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৩১ জুলাই) তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সুজন হোসেন (২৬), মো. নাসির (২৫), রবিউল ইসলাম (২০), মো. আরিফুল ইসলাম আকাশ (২১), মো. আলমগীর ইসলাম (২০), মো. বিল্লাল হোসেন (২২), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. তারেক (২০), মো. নাঈম (২০), সৈয়দ লিমন (১৯) ও মো. ইব্রাহিম (৩৫)। এছাড়া ৬ জন শিশু রয়েছে।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টায় পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় মেট্রোরেলের পিলার নং-১৪০-এর পূর্ব পাশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে।
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল করায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়।