রাজধানী
মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
ছবি: সংগৃহীত
রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ সময় এসব এলাকার পার্শ্ববর্তী এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানী নিয়ে আরও পড়ুন