কর্পোরেট

“হারল্যান” পয়েন্টের উদ্বোধন করলেন চিত্রনায়ক ফেরদৌস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১০:৩৫ পিএম

“হারল্যান” পয়েন্টের উদ্বোধন করলেন চিত্রনায়ক ফেরদৌস

রাজধানীর পূর্ব জুরাইনে হারল্যান ব্র্যান্ডের শো-রুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) এ শো-রুমের উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে নায়ক ফেরদৌস বলেন, হারল্যান-এর পণ্যগুলো প্রিমিয়াম কোয়ালিটির এবং সম্পূর্ণ আন্তর্জাতিক মানের। হারল্যান, কালার কসমেটিকস ইন্ডাস্ট্রিতে খুব দ্রুতই সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।

আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান গ্রোনবার্গ ল্যাবরেটরিজ এলএলসি, ইউএসএ ও রিমার্ক এলএলসি, ইউএসএ’র যৌথ প্রয়াস। ভোক্তাদের কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইন আপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইন আপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আই লাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ।

এসএন