সারাদেশ
ময়মনসিংহে কিশোরকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, বাড়িঘরে আগুন
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৪ বছর বয়সী এক কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গত ১৭ সেপ্টেম্বর উপজেলার চরমছলন্দ ইউনিয়নের কালীবাড়িচর গ্রামে পানি ও কুড়াল চাওয়ার বাহানায় ওই নারীর ঘরে প্রবেশ করে অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, পরে অস্ত্রের মুখে তার ১৪ বছর বয়সী ছেলেকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করা হয়।
ঘটনাটি জানাজানি হলে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর রাজিব নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।