কর্পোরেট

অনুষ্ঠিত হতে যাচ্ছে হোটেলিয়ার্স ইফতার গেট-টুগেদার ২০২৬


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

অনুষ্ঠিত হতে যাচ্ছে হোটেলিয়ার্স ইফতার গেট-টুগেদার ২০২৬
ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পের মানুষদের মধ্যে সম্পর্ক মজবুত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গুস্তাভ প্রেজেন্টস হোটেলিয়ার্স ইফতার গেট-টুগেদার’।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় ইফতার গেট-টুগেদার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

এই বিশেষ আয়োজনটির মূল উদ্দেশ্য হলো দেশের হসপিটালিটি খাতের শীর্ষ পেশাদারদের এক ছাদের নিচে নিয়ে আসা। পবিত্র রমজানের ভ্রাতৃত্ব ও একতার চেতনাকে ধারণ করে এখানে সবাই মিলে নিজেদের অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।