অর্থনীতি

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিসিয়াল (ভেরিফায়েড) ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকার গ্রুপ নিজেই শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ঘটনা নিশ্চিত করে পেজ থেকে করা একটি পোস্টে তারা দায় স্বীকার করে।

হ্যাকাররা পেজের নাম না বদলে রেখেই প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করে তাদের গ্রুপের ছবি পোস্ট করেছে। পেজ থেকে প্রকাশিত এক পোস্টে ‘এমএইচ ৪৭০এক্স’ নামের গ্রুপটি লিখেছে, তারা পেজটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং পরবর্তী টার্গেট হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পেজ হ্যাক করার কথা জানিয়েছে। এরপর থেকে ওই অফিসিয়াল পেজে কয়েকটি ধারাবাহিক পোস্ট দেখা যায়।

এ পর্যন্ত ব্যাংক বা সামাজিক যোগাযোগমাধ্যমের পক্ষ থেকে সম্পর্কিত কোনো বক্তব্য প্রকাশিত হয়নি এবং ঘটনার পরবর্তীকালে কি ধরনের প্রযুক্তিগত বা আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে এখনও আনুষ্ঠানিক কোনো বিবরণ পাওয়া যায়নি।