অর্থনীতি
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর কার্যকর
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ এক হাজার ৪৫৮ টাকা কমানো হয়েছে স্বর্ণের মূল্য। নতুন দরে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকায়।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এ তথ্য জানায়। আজ শুক্রবার থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী—
-
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা।
-
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৮২ হাজার ২৫০ টাকায়।
-
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫১ হাজার ৮০৯ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে—
-
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৫৪০ টাকা,
-
২১ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ৩০৭ টাকা,
-
১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম চার হাজার ৫৪৯ টাকা
-
এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৩৮৩ টাকা।