অর্থনীতি

টানা তিন দিন দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম

টানা তিন দিন দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
ছবিঃ সংগৃহিত

টানা তিন দিন দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়িয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।