সারাবিশ্ব

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০ পিএম

পেরুতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

পেরুতে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলটসহ ৭ জন নিহত হয়েছেন। বিমানে করেই পেরুর নাজকা মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে বের হয়েছিলেন তারা।

স্থানীয় সময় শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এরো সান্তোস নামক একটি ট্যুর কোম্পানির বিমানে করে বের হন ওই ৫ পর্যটক। বিমানটিতে আরও ছিলেন একজন পাইলট ও কো-পাইলট। 

কর্তৃপক্ষ জানায়, বিমানটি মরুভূমির কাছে একটি বিমানঘাঁটির মধ্যে বিধ্বস্ত হয়। বিমানের আরোহীরা ঘটনাস্থলেই মারা যান। তবে বিমান বিধ্বস্তের কারণ ও পর্যটকদের পরিচয় এখনো জানা যায়নি।

কেএফ/