বিনোদন

লিভ ইনেও ঝামেলা, সামান্থার শান্তি কেড়ে নিচ্ছেন প্রেমিকের প্রাক্তন স্ত্রী!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:৫৮ এএম

লিভ ইনেও ঝামেলা, সামান্থার শান্তি কেড়ে নিচ্ছেন প্রেমিকের প্রাক্তন স্ত্রী!
প্রেমিক রাজের সঙ্গে সামান্থা এবং রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমারুর প্রেম এখন আর গুঞ্জনের স্তরে নেই। ‘সিটাডেল: হানি বানি’তে একসঙ্গে কাজ করার সময় কাছাকাছি আসা এই জুটি এখন মুম্বাইয়ে লিভ ইন করছেন বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র। তবে নতুন সম্পর্কে সুখ খুঁজতে গিয়ে যেন নতুন ঝামেলার মুখে পড়েছেন সামান্থা—আর তা সৃষ্টি করছেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, সামান্থা ও রাজের লিভ ইন সম্পর্কের খবর প্রকাশ্যে আসতেই শ্যামলী নিজের সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে যাচ্ছেন।

শ্যামলী দে ও রাজ। ছবি: সংগৃহীত

একটি পোস্টে তিনি লেখেন, “বিশ্বাসই সবচেয়ে অমূল্য সম্পদ। একবার হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না।” যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি, কিন্তু নেটিজেনরা বুঝে নিচ্ছেন কাঁটা কার জন্য বিছানো।

এর আগেও তিনি লিখেছেন, “ভালো কর্ম করুন, মানুষের সঙ্গে ভালো আচরণ করুন।”—যা নিয়েও চলছে জোর আলোচনা।

সামান্থা ও রাজ। ছবি: সংগৃহীত

সম্প্রতি সামান্থা একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন, যেখানে তাকে দেখা যায় রাজের কাঁধে মাথা রেখে আছেন। এই ছবিই কার্যত তাদের সম্পর্কের প্রকাশ্য ঘোষণা হয়ে দাঁড়ায়। পরে সামান্থার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “তারা একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন এবং এরইমধ্যে মুম্বাইয়ে বাড়িও খোঁজা শুরু করেছেন।”

অন্যদিকে রাজ ও সামান্থা তাদের সম্পর্ক নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খোলেননি। তবে তাদের ঘনিষ্ঠতা এবং একসঙ্গে থাকার সিদ্ধান্ত যেন প্রাক্তন স্ত্রীর হৃদয়ে রাগ ও কষ্টের ছায়া ফেলেছে—যা প্রকাশ পাচ্ছে তার সোশ্যাল মিডিয়া পোস্টে।