বিনোদন

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট 
ছবি: সংগৃহীত

‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’, বললেও বাড়াবাড়ি হয় না।

একের পর এক মেগাবাজেট ছবি থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। উপরন্তু নিজের পোশাক সংস্থা, সবমিলিয়ে আলিয়া ভাটের অবস্থান তুঙ্গে।

শুরুটা হয়েছিল ২০১২ সাল থেকে। তার পর আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। আলিয়া এখন বলিউডের ‘দামি নায়িকা’। তবে সাফল্যের চূড়ায় পৌঁছলেও ভুলে যাননি সেই মানুষগুলিকে, যাঁরা শুরুর দিন থেকে অভিনেত্রীর পাশে রয়েছেন।  আলিয়া ভাটের উত্থানের সাক্ষী তাঁরা। সেসব মানুষগুলিকেই এবার মাথা গোঁজার নিজস্ব বাড়ী উপহার দিলেন অভিনেত্রী।

dhakaprokash- alia bhatt.jpg
ছবি: সংগৃহীত

বন্ধুবান্ধব কিংবা কাছের মানুষদের যত্ন রাখেন আলিয়া ভাট। এহেন বহু উদাহরণ এযাবৎকাল প্রকাশ্যে এসেছে। আদতে ভালো মনের মানুষ তিনি। কিন্তু কখনও নিজের দানের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। 

এবার জানা গেল, গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দু’জনকেই ৫০ লক্ষ টাকা দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে অর্থসাহায্য করেছিলেন আলিয়া ভাট। 


‘জিকিউ ইন্ডিয়া’ হিসেব কষে দেখেছে কাপুরদের মধ্যে বউমা আলিয়াই সবথেকে ধনী। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি। অন্যদিকে ৪৮৫ কোটির মালকিন হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটির। বাকিরা অনেকটাই পিছিয়ে তাঁদের থেকে।

dhakaprokash- alia bhatt 1.jpg
ছবি: সংগৃহীত

বলিউডের সবথেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি। কাপুরদের বউমার আয়ের তালিকা এখানেই শেষ নয়!

সিনেমার পাশাপাশি নানা সংস্থার বিজ্ঞাপনী দূত হিসেবেও চড়া পারিশ্রমিক হাঁকান আলিয়া ভাট। অভিনেত্রীর নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। এর পাশাপাশি বাচ্চাদের জন্য পোশাক সংস্থা খুলেছেন আলিয়া। যা কিনা রিলায়েন্সের সঙ্গে যৌথ মালিকানা ভিত্তিক। মুম্বাইয়ের বুকে বেশ কয়েকটি ফ্ল্যাটও রয়েছে আলিয়ার। মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাটকেও একটি করে ফ্ল্যাট উপহার দিয়েছেন অভিনেত্রী।