বিনোদন
মোদির পা ছুঁয়ে সালাম ঐশ্বরিয়ার, বললেন ‘মানবতাই সর্বোচ্চ ধর্ম’
অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। একই মঞ্চে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মোদির পা ছুঁয়ে প্রণাম করেন ঐশ্বরিয়া- যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, তার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো মানবতা। ঐশ্বরিয়া বলেন, “আমি শুধু একটি ধর্ম ও একটি জাতকেই মানি— তা হলো মানবতা ও ভালোবাসা। মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর ঈশ্বর এক- তিনি সর্বত্র বিদ্যমান।” মানুষের প্রতি ভালোবাসা ও দয়া ছড়িয়ে দেওয়ার মধ্যেই জীবনের সার্থকতা নিহিত বলে মনে করেন তিনি।

বিশ্বসুন্দরী হওয়ার পর থেকেই সামাজিক ও মানবিক উদ্যোগে যুক্ত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে পোশাক ও শারীরিক গঠনের কারণে ট্রলের শিকার হয়েছেন ঐশ্বরিয়া। তবে এসব সমালোচনাকে তিনি কখনো গুরুত্ব দেন না বলে জানান।
মানুষের জীবন গঠনে পাঁচটি কাজে এককের ওপর জোর দেন ঐশ্বরিয়া। তিনি বলেন, নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, একাগ্রতা, শ্রদ্ধা এবং বৈষম্যের মধ্যেও ঐক্য— এই পাঁচটি একক দিয়েই মানুষের জীবন গঠিত হয়।