বিনোদন

৬০তম জন্মদিনের কেক কাটলেন সালমান খান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

৬০তম জন্মদিনের কেক কাটলেন সালমান খান
৬০তম জন্মদিনের কেক কাটলেন সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান শুক্রবার (২৬ ডিসেম্বর) ৬০ বছরে পা রাখলেন। জন্মদিনের উৎসবের জন্য তিনি মুম্বাইয়ের পানভেলেতে নিজের ফার্মহাউসে একটি জমকালো পার্টির আয়োজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য বলিউড তারকা, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে।

জন্মদিনের অনুষ্ঠানে সালমান একটি বড় কেক কেটে উদযাপন করেন। কালো টি-শার্ট ও নীল ডেনিমে তিনি সকলের দৃষ্টি কেড়ে নেন। পার্টিতে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাবা-মা সেলিম খান ও সালমা খান, বোন অর্পিতা খান শর্মা স্বামী আয়ুশ শর্মা ও সন্তান আহিল এবং আয়াত উপস্থিত ছিলেন।

salman_khan1_Dhakaprokash.jpg

আরবাজ খান ও তার স্ত্রী শুরা খান তাদের নবজাতক কন্যা সেফারাকে নিয়ে এসেছিলেন। এছাড়াও আরবাজ ও সোহেল খানের ছেলে নির্বান ও আরহানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি হলুদ শাড়িতে গ্ল্যামারাস লুকে এসে সালমানকে শুভেচ্ছা জানান।

জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের আরও নন্দিত তারকা- সঞ্জয় দত্ত কালো টি-শার্টে, সোনাক্ষী সিনহার স্বামী জাহির ইকবাল এবং রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা তাদের দুই সন্তানকে নিয়ে। এছাড়াও এমএস ধোনি তার স্ত্রীসহ উপস্থিত ছিলেন।

পার্টির আনন্দের মাঝে সালমান খান ভক্তদের জন্য বিশেষ ঘোষণা করেন। তার নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’-এর টিজার ২৭ ডিসেম্বর প্রকাশ করা হবে। অপূর্ব লাখিয়ার পরিচালিত ছবিতে চিত্রাঙ্গদা সিং প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।