বিনোদন

বয়স ৬৩ হলো এবার একটু লজ্জা কর, পরকীয়া প্রসঙ্গে গোবিন্দর স্ত্রী সুনিতা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম

বয়স ৬৩ হলো এবার একটু লজ্জা কর, পরকীয়া প্রসঙ্গে গোবিন্দর স্ত্রী সুনিতা
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। পরকীয়ার অভিযোগ ঘিরে বিচ্ছেদের কথাও শোনা গেছে একাধিকবার। এবার এসব গুঞ্জন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন গোবিন্দপত্নী সুনিতা আহুজা।

সম্প্রতি একটি পডকাস্টের প্রোমোতে সুনিতাকে গোবিন্দের কথিত পরকীয়া নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি স্পষ্ট ও কড়া ভাষায় বলেন, “এরকম অনেক মেয়ে আসে-যায়। কিন্তু আমি গোবিন্দকে কোনোদিন ক্ষমা করব না। আমি নেপালের মেয়ে। খুকরি বের করলে সবাই বুঝবে কী করতে পারি। তাই বলছি, সময় থাকতে শুধরে যাও, নইলে সামনে অনেক দুর্ভোগ আছে।”

gobinda_sunita1_Dhakaprokash.jpg

গোবিন্দকে উদ্দেশ করে সুনিতা আরও বলেন, “বয়স তো ৬৩ হলো, এবার একটু লজ্জা কর। ছেলে-মেয়ের কথা ভাব। মেয়ের টিনার বিয়ের ব্যবস্থা কর, ছেলের যশের ক্যারিয়ারের দিকে নজর দাও।”

ছেলে যশবর্ধনকে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সুনিতা। তার ভাষ্য, গোবিন্দের ছেলে হয়েও যশ কখনো বাবার কাছে সাহায্য চাননি, আবার বাবা হিসেবেও গোবিন্দ ছেলের পাশে দাঁড়াননি। এ নিয়ে একদিন সরাসরি গোবিন্দকে প্রশ্ন করেছিলেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, পডকাস্টটি এখনও পুরোপুরি প্রচারে আসেনি। বর্তমানে প্রোমো প্রকাশের মধ্য দিয়ে প্রচারণা চলছে। সেই প্রোমোতেই গোবিন্দকে নিয়ে সুনিতার এসব বিস্ফোরক মন্তব্য সামনে এসেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।