বিনোদন

দ্বিতীয় কন্যাসন্তানের বাবা-মা হলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

দ্বিতীয় কন্যাসন্তানের বাবা-মা হলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
ছবি: সংগৃহীত

ফের বাবা-মা হলেন বলিউড তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। শনিবার দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে পায়ের ছাপের ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন তারকাদ্বয়।

ছবিটির সঙ্গে লেখা হয়েছে, ‘স্বাগত ছোট্ট কন্যা’। পোস্টে রণবীর ও দীপিকার নামের পাশাপাশি তাদের প্রথম কন্যা দুয়ার নামও উল্লেখ করা হয়েছে।

খবরটি প্রকাশের পরই শুভেচ্ছায় ভাসছেন রণবীর ও দীপিকা। তাদের সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। শ্রেয়া ঘোষাল, শিল্পা রাও, অনিরুদ্ধ রবিচন্দরসহ অনেক তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার কন্যাসন্তানের বাবা-মা হন রণবীর ও দীপিকা। মেয়ের নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং। দুই বছর পর এবার দ্বিতীয় কন্যাসন্তানকে স্বাগত জানালেন এই তারকা দম্পতি।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২০১৮ সালে বিয়ে করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বিয়ের পর ২০২৪ সালে প্রথম সন্তানের জন্ম হয় তাদের।