বিনোদন
বিয়ের ৫ মাস পর হানিমুন, কোথায় গেলেন মেহজাবীন ও আদনান রাজীব?
১৩ বছরের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে— অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পাঁচ মাস পেরিয়ে গেলেও ‘হানিমুন’ বলে আলাদা করে কোথাও যাওয়ার সুযোগ হয়নি এই তারকা দম্পতির। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তারা পাড়ি জমালেন ইউরোপের সবচেয়ে রোমান্টিক গন্তব্যে— ইতালির লেইক কোমোতে।
শনিবার (২৬ জুলাই) মেহজাবীন নিজের ফেসবুক প্রোফাইলে লেইক কোমো ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিতে কখনও তাকে দেখা যায় নীল জলে ঘেরা লেইক কোমোর পাড়ে দাঁড়িয়ে, আবার কখনও রাজীবের কাঁধে মাথা রেখে ধরা দিয়েছেন এক আন্তরিক মুহূর্তে।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, "সব সময় শুনতাম, লেইক কোমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে— স্বপ্নের মতো লাগছিল! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলব না।"
ছবিগুলো প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে যায় মেহজাবীনের পোস্ট। কেউ লিখেছেন, "সবচেয়ে প্রিয় জুটি", কেউবা মজা করে মন্তব্য করেছেন, "আপনাদের হানিমুন এখনো শেষ হয়নি নাকি?"
উল্লেখ্য, বিয়ের পর থেকেই একসঙ্গে দেশের বাইরে ঘুরতে দেখা গেছে এই জুটিকে, তবে এবারই প্রথম স্পষ্টভাবে ‘হানিমুন’ বলে নিজেদের সফরের ব্যাখ্যা দিলেন মেহজাবীন।