বিনোদন

আর্থিক জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্করের


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

আর্থিক জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্করের
সংগীতশিল্পী নেহা কক্করের। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্করের নাম জড়িয়ে পড়েছে এক অনলাইন প্রতারণা কাণ্ডে। মুম্বাইয়ের এক আইনজীবী নেহার নাম ও জনপ্রিয়তা ব্যবহার করে গড়ে তোলা ভুয়া ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগ করে হারিয়েছেন পাঁচ লাখ রুপিরও বেশি।

 

neha-1-Dhaka Prokah News-10-11-2025.jpg
সংগীতশিল্পী নেহা কক্করের। ছবি: সংগৃহীত

টাইমস অব ইন্ডিয়া জানায়, ওরলি থানায় অভিযোগ করেছেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ (৪৫)। সামাজিক মাধ্যমে ‘আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্ম’ নামে একটি বিজ্ঞাপন দেখে তিনি প্রতারিত হন। বিজ্ঞাপনে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয় এবং প্ল্যাটফর্মটিকে নিরাপদ বিনিয়োগ মাধ্যম বলে প্রচার করা হয়।

জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম বিভিন্ন অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঁচ লাখ রুপি পাঠান। কিন্তু কোনো রিটার্ন না পেয়ে বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

 

neha-2-Dhaka Prokah News-10-11-2025.jpg
সংগীতশিল্পী নেহা কক্করের। ছবি: সংগৃহীত

পুলিশ জানায়, ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খুঁজে বের করতে অনলাইন লেনদেন, কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।