বিনোদন

মিস ইন্টারন্যাশনালের মঞ্চে বাংলাদেশের জেসিয়া ইসলাম


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

মিস ইন্টারন্যাশনালের মঞ্চে বাংলাদেশের জেসিয়া ইসলাম
জেসিয়া ইসলাম। ছবি: সংগৃহীত

টোকিওতে শুরু হয়েছে মিস ইন্টারন্যাশনাল ২০২৫–এর মূল পর্ব। ১৩ নভেম্বর (মঙ্গলবার) থেকে জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। আর সেই মঞ্চেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম।

আগামী ২৭ নভেম্বর টোকিওতেই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন বাংলাদেশের জেসিয়া। পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা তাকে এই মঞ্চে আরও আলাদা করেছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানিয়েছেন, তিনি টপ–২০–এ জায়গা পাওয়ার স্বপ্ন দেখছেন। এজন্য দেশের মানুষের ভালোবাসা ও ভোট কামনা করেছেন তিনি। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপের মাধ্যমে তাকে ভোট দেওয়া যাবে বলেও জানিয়েছেন।

jessia_islam1_Dhakaprokash.jpg

২০১৭ সালে “লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” প্রতিযোগিতায় প্রথমে বিজয়ী ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। তবে বিবাহিত হওয়া সংক্রান্ত বিতর্কে পাঁচ দিন পর তার মুকুট খোয়া যায়।

পরবর্তীতে দ্বিতীয় স্থান অধিকার করা জেসিয়া ইসলামকেই আনুষ্ঠানিকভাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের খেতাব দেওয়া হয়।

আন্তর্জাতিক অঙ্গনে এবারও বাংলাদেশকে উজ্জ্বলভাবে তুলে ধরার স্বপ্ন দেখছেন জেসিয়া ইসলাম। দেশবাসীর সমর্থন ও শুভকামনা চাইছেন তিনি।