বিনোদন
অভিনয় ছাড়লেন সিমরিন লুবাবা, প্রকাশ্যে আর মুখও দেখাবেন না
শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবাবা মিডিয়া থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর অভিনয় করবেন না এবং প্রকাশ্যে মুখ দেখাবেন না। ইতিমধ্যে নেকাব পড়া শুরু করেছেন।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “সিমরিন নিজেই সিদ্ধান্ত নিয়েছে। সে আর মিডিয়ায় কাজ করবে না এবং নেকাব পরছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করাও সম্ভব নয়।”
সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেওয়া লুবাবার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণায় খুব ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে দাঁড়ানো শুরু করেন লুবাবা। এরপর শিশুশিল্পী হিসেবে অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ করে পরিচিতি পান।

তবে ধর্মীয় গ্রন্থ পড়াশোনার কারণে তার জীবনধারায় পরিবর্তন এসেছে। কোরআন খতমসহ বিভিন্ন ধর্মীয় বই ও হাদিস অধ্যয়নের মাধ্যমে সিমরিন এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
যদিও মিডিয়ায় আর কাজ করবেন না, সামাজিক মাধ্যমে কিছু প্রচারণামূলক কার্যক্রম নেকাব পরে করবেন বলে জানিয়েছেন তার মা। এছাড়া আগামী রমজানে ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে লুবাবার।