বিনোদন

আবারও বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে?


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

আবারও বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে?
আবারও বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা। ছবি: সংগৃহীত

বাঁধন সরকার পূজা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) ঘনিষ্ঠ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর বিয়ে সম্পন্ন হয়েছে। পূজার জীবনসঙ্গী হয়েছেন মডেল ও চাকরিজীবী শুভংকর সেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পূজা নিজেই।

নতুন জীবনকে স্বাগত জানিয়ে তিনি জানান, “এক বছর ধরে আমাদের পরিচয় ও বন্ধুত্ব। শেষ পর্যন্ত পরিবারের উপস্থিতিতেই বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়ায় রাখবেন।”

puja1_Dhakaprokash.jpg

শুভংকর সেন মডেলিংয়ের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অন্যদিকে পূজা ইতোমধ্যে সংগীতজগতে নিজের অবস্থান শক্ত করেছেন। তার গাওয়া ১০টির বেশি গান ইউটিউবে কোটি ভিউ পার করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তার ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ ও ‘মিউজিক তোমায় ছেড়ে’- এসব গান শ্রোতাদের মনে দাগ কেটে আছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি পূজা মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেন। প্রায় চার বছর সংসার জীবনের পর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। অতীতের সবকিছু পেছনে ফেলে এবার নতুন করে পথচলা শুরু করলেন এই সংগীত তারকা।