স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১০ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১০ জন
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ১৮১ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ৩৮ জন। এছাড়া ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশালে ৬৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৮ হাজার ২৮০ জন।