সারাবিশ্ব

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান
ছবি: সংগৃহীত

ইরান ও ইরাকে আয়োজিত ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতায় ৪ কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের তেহরান শাখা।

বুধবার (১৫ জুলাই) তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির তেহরান কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ জানান, তেহরান, কুম, মাশহাদ, নাজাফ ও কারবালায় আয়োজিত জানাজা ও শোকানুষ্ঠানে সম্মিলিতভাবে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল।

তার ভাষ্য অনুযায়ী, এই শোকানুষ্ঠান বিশ্বব্যাপী একটি ঐতিহাসিক ঘটনায় পরিণত হয়েছে। পাঁচটি শহরে লাখো মানুষের ঢল নামে, যা ইসলামী ঐক্য ও প্রতিরোধ অক্ষের সংহতির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও জানান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল থেকে শোকাহত মানুষ জানাজায় অংশ নিতে ইরান ও ইরাকে ছুটে যান।

গত ৯ জুলাই মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজারে আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হয়। এর আগে তেহরান, কুম এবং ইরাকের বিভিন্ন শহরে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় মর্যাদায় শোক ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।