সারাবিশ্ব

বেগম জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোকবার্তা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

বেগম জিয়ার মৃত্যুতে নরেন্দ্র মোদির শোকবার্তা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এবং ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই শোক জানান।

শোকবার্তায় নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এ সময় তিনি খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

নরেন্দ্র মোদি তার বার্তায় ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতির কথাও উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, তার দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক উত্তরাধিকার দুই দেশের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।