সারাবিশ্ব

ইতিহাসে প্রথমবার ‘গণিতের নোবেল’ জিতলেন চীনের দুই গণিতবিদ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

ইতিহাসে প্রথমবার ‘গণিতের নোবেল’ জিতলেন চীনের দুই গণিতবিদ
ছবি: সংগৃহীত

গণিতের জগতে সর্বোচ্চ মর্যাদার স্বীকৃতিগুলোর একটি ফিল্ডস মেডেল অর্জন করে নতুন ইতিহাস গড়েছেন চীনের দুই গণিতবিদ তেং ইয়ু ও ওয়াং হোং। এই প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ এই সম্মানজনক পুরস্কার লাভ করলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।

প্রতি চার বছর পরপর দেওয়া হয় ফিল্ডস মেডেল, যা সাধারণত ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ চারজন গণিতবিদকে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়। গণিতের ক্ষেত্রে এই সম্মানকে বিশ্বজুড়ে ‘গণিতের নোবেল’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে।

চীনের এই অর্জন আন্তর্জাতিক গণিত অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।