সারাবিশ্ব

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল ককরোচ জনতা পার্টি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিল ককরোচ জনতা পার্টি
ছবি: সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফায় সরকারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির নেতারা আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এবং সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ তাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি সরকার মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে হয়রানি না করার নিশ্চয়তা এবং প্রশ্নফাঁস ইস্যুতে আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান।

টানা ৩৬ দিনের এই আন্দোলনের পর দাবি পূরণ হওয়ায় সিজেপি সকল আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি স্থগিত করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে।