সাহিত্য

বিরহ-ভঙ্গুর বোধ


হাসান হাফিজ
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০২:১১ এএম

বিরহ-ভঙ্গুর বোধ

নিঠুর কালিয়া বন্ধু
বংশীতানে এ হৃদয়
এফোঁড় ওফোঁড় করে
কী যে সুখ পায়
নিজেও জানে না!

শুধু জানে দাগা দিতে
কাঁদিয়ে আনন্দ নিতে
রাধা অঙ্গ পুড়েঝুরে ছাই
গোপন বেদনা কব কারে!

আমি ভালোবাসি যারে
দূরত্বে স্থাপন করি
সাধন ভজনও করি তারে
দংশাই তাহাকে বারে বারে
এ দহন সাময়িক
চিরস্থায়ী নয় একেবারে...