জাতীয়

শেখ হাসিনার রায় ঘিরে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম

শেখ হাসিনার রায় ঘিরে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই।

আজ (বুধবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রায় ঘোষণার পর দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিজয় দিবস উদযাপনের ক্ষেত্রেও কোনো অস্থিরতার আশঙ্কা নেই এবং সব কর্মসূচি পূর্বনির্ধারিত পরিকল্পনার মতোই অনুষ্ঠিত হবে। “শুধু গতবার আমাদের প্যারেড হয়নি, এবার প্যারেড হবে,” যোগ করেন তিনি।

এক সাংবাদিককে ডিবি পরিচয়ে গতকাল রাতে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এটি প্রথমবার শুনলাম। অনুসন্ধানের পর হয়তো বিস্তারিত জানা যাবে।” তিনি আরও জানান, এ ধরনের ঘটনার আইনগত দিক খতিয়ে দেখা হবে।