জাতীয়
ভূমিকম্পে ঘোড়াশালের সাবস্টেশনসহ ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ
দেশজুড়ে শুক্রবার (২১ নভেম্বর) ঘটে যাওয়া ভূমিকম্পে নরসিংদীর ঘোড়াশালের বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে ঘোড়াশাল সাবস্টেশনসহ দেশের সাতটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পিডিবি।
বার্তায় জানানো হয়, বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- বিবিয়ানা ২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, বিবিয়ানা ৩ (বিপিডিবি) ৪০০ মেগাওয়াট এসটি (১৩৪ মেগাওয়াট) ,আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট (এপিএসসিএল) এসটি (৭৫ মেগাওয়াট), আশুগঞ্জ প্রিসিরিয়ন ৫৫ মেগাওয়াট, আশুগঞ্জ টিএসকে ৫০ মেগাওয়াট, এসএস পাওয়ার ইউ-২ ৬০০ মেগাওয়াট, সিরাজগঞ্জ ইউ-১ ২২৫ মেগাওয়াট সিসিপিপি এসটি (৭৫ মেগাওয়াট)।
এছাড়া নরসিংদীর ঘোড়াশালের এআইএস গ্রিড সাব-স্টেশনে আগুন লাগায় ঘোড়াশাল এসএস সহ সব ২৩০ কেভি, ১৩২ কেভি এবং ৩৩ কেভি লাইন এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।