জাতীয়

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম
আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা- আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, আজ সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত নয়। যদিও আইনগত বাধ্যবাধকতা নেই। তবে আমি নিজেও সেটা প্র্যাকটিস করবো।

আসিফ মাহমুদ বলেন, আমি তো একটা সিস্টেমের মধ্যে আছি, আমাকে সেটা ফলো করতে হয়।

পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি হ্যাঁ অথবা না- এরকম সরাসরি কোনো উত্তর দেননি। তিনি বলেন, এটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।