সারাদেশ
ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথা বলে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও
ছবি: সংগৃহীত
ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ছবি তুলতে গিয়ে এক বিধবার কানের স্বর্ণের দুল নিয়ে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। সোমবার দুপুরে দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিধবা মরিয়ম বেগম জানান, দুপুরের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তার বাড়িতে আসেন। তারা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার ছবি তুলতে চান।
ছবি তোলার সময় ওই দুই ব্যক্তি তাকে কানের স্বর্ণের দুল খুলে ফেলতে বলেন। পরে দুলের নকশা দেখার কথা বলে কিছু বুঝে ওঠার আগেই তারা দুল নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন