জাতীয়
নির্বাচন ঘিরে সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ, দেখে নিন তালিকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুসারে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে যোগদান বা রিপোর্ট করতে বলা হয়েছে। পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন ও মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন।
এছাড়া প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত তথ্য নির্ধারিত ছক অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং আইনশৃঙ্খলা বজায় রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।