জাতীয়
‘নির্বাচন আরো নিখুঁত করাই এখন চ্যালেঞ্জ’
এখন চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন আরো নিখুঁত করা, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাতে এমনটাই জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন বলে সাংবাদিকদের জানান তার প্রেসসচিব।
এসময় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসেবে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপগুলোতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন সারা দেশে উৎসাহ-উদ্দীপনা, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণও হচ্ছে না।’
প্রেসসচিব আরও বলেন, এমন সুষ্ঠু প্রচারণাকে দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করেন যে নির্বাচন হবে উৎসবমুখর ও নিরাপদ, যেখানে নারীসহ মানুষ পরিবার-পরিজন নিয়ে অংশ নেবে।
প্রধান উপদেষ্টার বরাতে তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট।