জাতীয়

এবারের নির্বাচন সরকারের ‘মহাসাফল্য’: প্রধান উপদেষ্টা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ এএম

এবারের নির্বাচন সরকারের ‘মহাসাফল্য’: প্রধান উপদেষ্টা
ছবিঃ সংগৃহীত

দেশের ইতিহাসে এবার সেরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যা স্বস্তিদায়ক, অভূতপূর্ব এবং অন্তর্বর্তী সরকারের ‘মহাসাফল্য’ বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৬১তম এবং সর্বশেষ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন। 

এ সময়ে সুন্দর নির্বাচনের জন্য তিনি নির্বাচন কমিশন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন। কিন্তু বাসায় ফিরবেন পতাকা ছাড়া। এছাড়াও অনুষ্ঠানে কাতার ও সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

শফিকুল আলমের মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল হয়েছে। কারণ, অর্থনৈতিকভাবে একটি ভঙ্গুর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে এ সরকার।