জাতীয়
পরপর তিনটি সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন বছরের ব্যবধানে তিনটি ভিন্ন সরকারকে শপথ পড়িয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন।
এর আগে, ২০২৪ সালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সেই সরকার পতিত হয়।
পরে ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যাকে শপথ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
এভাবে পরপর তিনটি ভিন্ন সরকারের শপথবাক্য পাঠ করিছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে ধরা হচ্ছে।