জাতীয়
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী আর নেই
ছবিঃ সংগৃহিত
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে দিলারা হাফিজ স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরদিন ৩০ মার্চ তার প্রথম জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তারপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।
জাতীয় নিয়ে আরও পড়ুন