জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি টানা ৭ দিন 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৫৮ এএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি টানা ৭ দিন 
ছবিঃ সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে ঈদের আগে দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

গতকাল বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২৩ ও ২৪ মে (শনি ও রবিবার) যথারীতি অফিস খোলা থাকবে।