জাতীয়
বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, এটি উদারপন্থী রাজনৈতিক দল: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
বিএনপি কোনো রেজিমেন্ট দল নয়, বরং এটি একটি উদারপন্থী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৪ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও দশ বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। অথচ তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, বরং একজন মহানায়ক ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার নেতৃত্বেই ভবিষ্যতে নতুন বাংলাদেশ আবারও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় নিয়ে আরও পড়ুন