জাতীয়

বাংলাদেশের পর ভারত-মিয়ানমার সীমান্তেও ভূমিকম্প


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৪০ এএম

বাংলাদেশের পর ভারত-মিয়ানমার সীমান্তেও ভূমিকম্প
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টার ব্যবধানে এবার ভারত-মিয়ানমার সীমান্তেও ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে সীমান্ত এলাকায় ৩ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৫.২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্র ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে রবিবার রাত ৯টা ৫৩ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার। ইএমএসসির তথ্য অনুযায়ী, এর কেন্দ্র ছিল চট্টগ্রাম থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।